Header Ads

Header ADS

পেমেন্ট

Image result for bkash mobile recharge
পেমেন্ট সেবার মাধ্যমে, বিকাশ গ্রহণ করে এমন যেকোন মার্চেন্টকে আপনি পেমেন্ট করতে পারেন আপনার বিকাশ একাউন্ট থেকে। এখন আপনি দেশজুড়ে ৪৭,০০০-এর বেশি দোকানে কেনাকাটার পেমেন্ট বিকাশ করতে পারবেন।  পেমেন্ট বিকাশ করতে নীচের ধাপগুলো অনুসরণ করুন-
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “পেমেন্ট” সিলেক্ট করুন
৩। আপনি যে মার্চেন্টকে পেমেন্ট করতে চান তার মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর দিন
৪। আপনি যে পরিমাণ টাকা পেমেন্ট করতে চান তার পরিমাণ লিখুন
৫। আপনার কেনাকাটার একটি তথ্যসূত্র দিন (আপনি আপনার লেনদেনের উদ্দেশ্য একটি শব্দের মধ্যে উল্লেখ করতে পারেন, উদাহরণস্বরূপ, বিল)*
৬। কাউন্টার নম্বরটি লিখুন (কাউন্টারে অবস্থানরত বিক্রেতা আপনাকে নম্বরটি বলে দেবেন)*
৭। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
*যদি তথ্যসূত্র বা কাউন্টার নম্বর কিংবা দুটোই প্রযোজ্য না হয়, তাহলে আপনি এই ধাপগুলো “০” প্রবেশ করিয়ে এরিয়ে যান।

No comments

Theme images by chuwy. Powered by Blogger.