Header Ads

Header ADS

bKash Account Create

Image result for create bkash account

রেজিস্ট্রেশনকাস্টমার একাউন্ট খোলা
বিকাশ একাউন্ট খোলা যায় সহজে এবং বিনামূল্যে ! বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন এবং রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী এজেন্ট পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি



বিকাশ প্লাসে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী বিকাশ প্লাসে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয় পত্র (ফটোকপি) / ড্রাইভিং লাইসেন্স (মূল এবং ফটোকপি) / পাসপোর্ট (মূল এবং ফটোকপি)

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি



বিকাশ সেন্টারে বিকাশ একাউন্ট খুলুনঃ

নিকটবর্তী বিকাশ সেন্টারে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন

১। মোবাইল ফোন

২। জাতীয় পরিচয় পত্র (মূল এবং ফটোকপি)/ মূল ড্রাইভিং লাইসেন্স / মূল পাসপোর্ট

৩। ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

একাউন্ট ওপেনিং ফরমটি পূরণ করুন এবং আপনার বৃদ্ধাঙ্গুলির ছাপ ও স্বাক্ষর দিন।

বিকাশ একাউন্ট খোলার পর আপনাকে আপনার বিকাশ মোবাইল মেন্যুটি এক্টিভেট করে নিতে হবে। আপনার মোবাইল মেন্যু এক্টিভেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
১। *২৪৭# ডায়েল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।

২। “ এক্টিভেট মোবাইল মেন্যু” বেছে নিন।

৩। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নম্বরটি প্রবেশ করান

৪। কনফার্ম করার জন্য আপনার পিন নম্বরটি আবার প্রবেশ করান

* আপনার পিন নম্বরটি সব সময় গোপন রাখুন

সকল প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হবার পর আপনার মোবাইল নম্বরটি একটি বিকাশ একাউন্ট নম্বর হিসেবে গণ্য হবে। আপনার বিকাশ একাউন্ট এর মাধ্যমে প্রাথমিক ভাবে “ক্যাশ ইন” এবং টাকা গ্রহণ সেবা ব্যবহার করতে পারবেন। তবে, আপনার KYC ফরম এর তথ্য যাচাই হয়ে গেলে, ৩-৫ কার্য দিবস পর আপনি “ক্যাশ আউট”, “ মোবাইল রিচার্জ “, “পেমেন্ট” এবং বিকাশ এর অন্যান্য সেবা সমূহ উপভোগ করতে পারবেন। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে দিন রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশের সেবা ব্যবহার করতে পারবেন।

No comments

Theme images by chuwy. Powered by Blogger.